০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ও শিক্ষা পদকপ্রাপ্ত শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা, বিভিন্ন খেলার কোচ, অভিভাবক ও সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে জানানো হয়, সংবর্ধনাপ্রাপ্ত ক্রীড়াবিদরা এর আগে ২৭ জুলাই জাতীয় পর্যায়ে পুরস্কার গ্রহণ করেন। পাশাপাশি জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত এবং শিক্ষা পদক অর্জনকারী শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়।
জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন বলেন, জাতীয় পর্যায়ে শেরপুরের কিশোর-কিশোরীদের এ অর্জন জেলার অন্যান্য শিক্ষার্থী ও তরুণদের ক্রীড়াক্ষেত্রে আরও উৎসাহিত করবে। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত সুস্থ-সুন্দর জীবন গঠনে অনুপ্রাণিত করা সম্ভব।
তিনি শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ ও নিয়মিত বই পড়ার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
জেলা প্রশাসন শেরপুরের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত সকল ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। তাদের সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।