নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে শেরপুর জেলা থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে আজ ১৬ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন, যিনি খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে তাঁদের সাফল্যের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা, প্রেসক্লাব সভাপতিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও খেলোয়াড়গণ। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে এই সভা খেলোয়াড়দের উৎসাহিত করবে। সকলের জন্য শুভকামনা।
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: শেরপুরে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় সভা