০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত তদারকির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ মনীষা আহমেদ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক বলে দেখতে পান। তিনি শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পড়ার দক্ষতা যাচাই করেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তাদের উৎসাহিত করেন।

এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষ ও শিক্ষার পরিবেশ পরিদর্শন করেন। যেসব শিক্ষার্থীর স্কুল ইউনিফর্ম নেই, তাদের ইউনিফর্ম সরবরাহের জন্য শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিতরণ করেন।

শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।