জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মকসুমুল হাকিম চৌধুরী শেরপুর জেলার ব্রহ্মপুত্র, ভোগাই ও কংশ নদীর দখল, দূষণ ও নাব্যতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন।
শনিবার (৮ আগস্ট ২০২৬) তিনি নদীগুলোর বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে শেরপুর জেলায় আসেন। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান শেরপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
পরিদর্শনকালে জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব (যুগ্মসচিব) মো. মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় নদীগুলোর দখল, দূষণ ও নাব্যতা পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়। নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা বজায় রাখা এবং দখল ও দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।