১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২৬৬ কেজি অবৈধ পলিথিন জব্দ

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২৬৬ কেজি অবৈধ পলিথিন জব্দ

শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ২৬৬ কেজি অবৈধ পলিথিন জব্দসহ  জরিমানা আদায় করা হয়েছে। ২৫  জুন বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের নয়ানী বাজারে অবৈধ পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নয়ানী বাজারে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ২৬৬ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফিরোজ আহমেদ (২২)-কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।উক্ত ভ্রাম্যমাণ আদালতে শেরপুর পুলিশ লাইন্স এর সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, পরিবেশ দূষণ রোধে সরকার ঘোষিত নিষিদ্ধ অবৈধ পলিথিন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।