১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল
রাজনৈতিক অপসংস্কৃতি, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) শেরপুর শহরে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে এসে শহরের পৌর পার্ক মাঠ এলাকায় জড়ো হন।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ‘রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো’, ‘চাই সুস্থ ধারার রাজনীতি’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন শহরের রাজপথ।

মিছিলে নেতৃত্ব দেন শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম চান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম (ভিপি), শহর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাফর আলী, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আউল মিয়াসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।

কর্মসূচিতে বক্তারা বলেন, সুস্থ রাজনৈতিক চর্চা, পারস্পরিক সম্মান ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তারা অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানান।

এদিকে, কর্মসূচিকে ঘিরে শেরপুর শহরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ‘রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।