১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুর জেলা পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ পুলিশ সুপারের

শেরপুর জেলা পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ পুলিশ সুপারের

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং কর্মক্ষেত্রে মনোবল সুদৃঢ় করার লক্ষ্যে গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় শেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন শেরপুর জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার সদস্যদের শারীরিক ফিটনেস, টার্নআউট ও শৃঙ্খলা মূল্যায়ন করে যোগ্য পুলিশ সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
পরে তিনি বক্তব্যে প্যারেডের সার্বিক শৃঙ্খলা ও অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের ড্রেস রুলস মেনে চলা, শারীরিক সুস্থতা বজায় রাখা, পরিচ্ছন্নতা, জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়া বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।