১০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুর জেলা পরিষদে কর্মকর্তা-কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

শেরপুর জেলা পরিষদে কর্মকর্তা-কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক দক্ষতা বৃদ্ধি, সুশাসন নিশ্চিতকরণ ও আধুনিক অফিস ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিতে শেরপুর জেলা পরিষদের উদ্যোগে দিনব্যাপী ‘অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তন ‘নিসর্গ’-এ এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ, শেরপুরের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ। তিনি বলেন, দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর অফিস ব্যবস্থাপনার মাধ্যমে দাপ্তরিক কার্যক্রমে গতি ও স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি জনসেবার মানও উন্নত করা সম্ভব।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, নেজারত ডেপুটি কালেক্টর রাজিব সরকার এবং জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মীর মো. মঈনুল করিম।

প্রশিক্ষণে দাপ্তরিক শৃঙ্খলা, নথি ও রেকর্ড ব্যবস্থাপনা, সময়ানুবর্তিতা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, আর্থিক স্বচ্ছতা ও জনবান্ধব সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে রেইনকোট, ব্যাগ, কলম, ডায়েরি ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।