১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

নকলা-নালিতাবাড়ীর নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

নকলা-নালিতাবাড়ীর নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।

বুধবার (১৫ জুলাই) সফরকালে তাঁরা নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদী এবং নকলা উপজেলার মৃগী নদীর ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে নকলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি উভয় এলাকার নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা ও আশ্বাস দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জরুরি ভিত্তিতে জিওব্যাগ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।

সফরের অংশ হিসেবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক উত্তর নাকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা পরিষদ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তাঁরা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া বিদ্যালয় ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।