জামালপুরের ইসলামপুর উপজেলার সন্তান ও মেরিন ইঞ্জিনিয়ার মো. সজিব মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন। তিনি কলাবাগান থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন।
এই মনোনয়নের খবরে ইসলামপুরে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয়রা এ জন্য ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে এই মনোনয়নকে দেখছেন।
এলাকাবাসী সজিব মিয়ার নতুন দায়িত্বে সাফল্য ও উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করেছেন।
জামালপুরের সজিব মিয়া ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত