কিশোরগঞ্জ, ১৪ জুলাই ২০২৬: কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন আজ বাজিতপুর উপজেলা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতে তিনি সরারচরস্থ এস.এস. বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার পরিবেশ ও মানোন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিকবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় জেলা প্রশাসক নিম্নলিখিত বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন:
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা
বাজারে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা
কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণ
শিক্ষার মানোন্নয়ন
স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিতকরণ
কৃষকদের ন্যায্যমূল্য ও প্রণোদনা প্রদান
খাল খনন
পিরিজপুর বাজার ও ফেরিঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ
মতবিনিময় সভা শেষে তিনি দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরিদর্শনের একপর্যায়ে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে ভূমি সেবার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কিশোরগঞ্জে জেলা প্রশাসকের বাজিতপুর উপজেলা পরিদর্শন