১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা’ শীর্ষক প্রশিক্ষণ

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা’ শীর্ষক প্রশিক্ষণ
·
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম আজ ২৩ জুন ২০২৬ তারিখে শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জনাব মোঃ আলাউদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে কম্পিউটার, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এবং কনজ্যুমার ইলেকট্রনিক্স বিষয়ে ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ সম্পন্নকারী ৭৪ জন প্রশিক্ষণার্থীর সঙ্গে বিসিক, বিভিন্ন উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) জনাব সাইফুল ইসলাম কমল, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ জনাব জহিরুল ইসলাম, টিটিসির সম্মানিত অধ্যক্ষ জনাব পীযুষ কান্তি সরকার, শেরপুর চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতিসহ ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, বিসিক প্রতিনিধি এবং বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রধানগণ/প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।