১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৭০ কোটি টাকারও বেশি বাজেট ঘোষণা

শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৭০ কোটি টাকারও বেশি বাজেট ঘোষণা

নগর উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৭০ কোটি ৮০ লাখ ৯০ হাজার ১৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা। এ সময় পৌর কর্মসম্পাদন সহায়তা কমিটির সদস্যবৃন্দ, টিএলসিসি কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেটে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মশক নিধন কার্যক্রম, জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহ, সড়কবাতি ব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এছাড়া বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ফ্রিল্যান্সিং ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ভিজিএফ বিতরণ এবং স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রয়সহ বিভিন্ন ত্রাণ কার্যক্রমও বাজেটে স্থান পেয়েছে।

অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের পাশাপাশি বর্তমান সরকারের বৃক্ষরোপণ ও খাল পুনঃখনন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পৌর এলাকার ড্রেন ও খালসমূহ পুনঃখননের উদ্যোগ গ্রহণের কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জানানো হয়, নতুন অর্থবছরের বাজেটে পৌর কর বৃদ্ধি করা হয়নি। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সকল পৌর নাগরিককে নির্ধারিত সময়ে পৌর কর পরিশোধের আহ্বান জানানো হয়।