০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত, ঝরে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনার ঘোষণা জেলা প্রশাসকের

শেরপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত, ঝরে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনার ঘোষণা জেলা প্রশাসকের

শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) জেলা প্রশাসন, শেরপুর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, জামালপুরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ.কে.এম. জহিরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি, ব্র্যাকের জেলা প্রতিনিধি ফারহানা মিল্কী, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, কলকারখানার প্রতিনিধি, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শিশুশ্রমের কারণ, প্রভাব ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শিশুশ্রম প্রতিরোধে সচেতন সমাজ, পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দ, কলকারখানা মালিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বলেন, শিশুশ্রম প্রতিরোধে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে জেলা প্রশাসন পরিচালিত শেরপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সকল ঝরে পড়া শিক্ষার্থীকে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে বলে ঘোষণা দেন।

তিনি বলেন, শিশুশ্রমমুক্ত সমাজ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।