১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

শেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ি" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬।
জেলা প্রশাসন, শেরপুর এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ ফরিদা ইয়াসমিন। সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, শেরপুর জনাব নিরঞ্জন বন্ধু দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর; প্রশাসক, জেলা পরিষদ, শেরপুর এবং সিভিল সার্জন, শেরপুর।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন অর্জনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্টদের মাঝে সনদ বিতরণ করা হয়।