শেরপুরের ৩৭ নং পাকুড়িয়া চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
সোমবার (১০ আগস্ট ২০২৬) বিদ্যালয়টি পরিদর্শনকালে জেলা প্রশাসক উপস্থিত শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পাঠের দক্ষতা যাচাই করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য উৎসাহিত করেন।
পরে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষ ও শিক্ষার পরিবেশ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন জেলা প্রশাসক।
এ সময় শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ্ আসমা বিনতে রফিক উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।