সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শেরপুর সদর উপজেলার তালুকপাড়ায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা, উপজেলা ও শহর জাতীয় পার্টিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মোহাম্মদ ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম আশরাফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আলী।
এ সময় জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য মো. ফারুকুজ্জামান, কাজী শাহনেওয়াজ শাহিন, মো. হানিফ ফারাজী, মো. হারুন-জিলানী, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ নেহাজ উদ্দিন, মোহাম্মদ মান্নান, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ মানিক মিয়া, মো. হাসেম, মো. বাবুল মিয়া, মোহাম্মদ জেসমূল হুদা লেবু, হচ্চু ড্রাইভার, মোহাম্মদ আর রাফি জেকি ও মো. সাইফুল ইসলামসহ জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও জনকল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
পরে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শেরপুরে পল্লীবন্ধু এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল