শেরপুর: জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শেরপুরে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে জেলা শিশু একাডেমি হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পৃথক তিনটি গ্রুপ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি গ্রুপসহ মোট চারটি বিভাগে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মাহমুদুল হাসান, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরা এবং শিক্ষক হারুন অর রশিদ।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে।