১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে

যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে

শেরপুরে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শেরপুর সদর সিআর আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সোহাগ মিয়া। শুনানি শেষে আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ মিলন তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ ডিসেম্বর সোহাগ মিয়ার সঙ্গে শেরপুর সদর উপজেলার বয়ড়া পরাণপুর গ্রামের মো. আজাদ মিয়ার মেয়ে মোছা. লাকী আক্তারের বিয়ে হয়। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে। লাকীর অভিযোগ, বিয়ের সময় তাঁর পরিবার থেকে নগদ ১৫ লাখ টাকা ও আসবাবপত্র দেওয়া হলেও পরবর্তীতে আরও যৌতুকের দাবিতে তাঁকে নির্যাতন করা হয়।
এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ২৪ জুন পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে লাকীকে মারধর করা হয়। একপর্যায়ে চুলের মুঠি ধরে কিল-ঘুষি ও লাথি মারার পর লাঠি দিয়ে আঘাত এবং গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে ২৪ থেকে ২৭ জুন পর্যন্ত চিকিৎসা নেন তিনি।
এ ঘটনায় গত ২৯ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ১১(গ) ধারায় মামলা করেন লাকী আক্তার। মামলায় সোহাগের বিরুদ্ধে একাধিক বিয়ে ও একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ মিয়া বর্তমানে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে কর্মরত। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন নামঞ্জুর হলে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
তবে মামলার অভিযোগগুলোর সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে। অভিযুক্ত সোহাগ মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।