১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে শেরপুরের জেলা প্রশাসক

ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে শেরপুরের জেলা প্রশাসক

শেরপুরের নকলা উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ৮ নম্বর চরঅষ্টধর ইউনিয়নের রেহাই অষ্টধর গ্রামের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক নদীভাঙনের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দুর্ভোগ ও সমস্যার কথা মনোযোগসহকারে শোনেন।
জেলা প্রশাসক নদীভাঙন প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত অংশে জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), রাজনীতিবিদ ফাহাদ চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জনগণের জীবন, জীবিকা ও সম্পদ রক্ষায় নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে শেরপুর জেলা প্রশাসন।