ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসন ও শেরপুর পৌরসভার উদ্যোগে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মিজ আরিফা সিদ্দিকা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাসাবাড়ি, আঙিনা এবং আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়।
ডেঙ্গু প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসন ও পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান