১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যের আহ্বান বিএনপির

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যের আহ্বান বিএনপির

ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শেরপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শেরপুর শহরের থানা মোড়স্থ মুক্তমঞ্চ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসন-১৫-এর সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ।

শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি আলহাজ মো. হযরত আলীর সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আক্রামুজ্জামান রাহাত, শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (স্বপন) এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শহীদুল ইসলাম (ভিপি)।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় তারা স্বজন হারানোর বেদনাবিধুর স্মৃতিচারণ করেন। বিএনপির নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, জাতি শহীদদের আত্মত্যাগ কখনো ভুলবে না। একই সঙ্গে শহীদ পরিবারগুলোর মর্যাদা, সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

:::**